EFFECTIVE WEED CONTROL FOR RICE FIELDS
ডুয়ালিস™ ৪০ এস ই একটি নতুন প্রজন্মের অন্তর্বাহী গুণসম্পন্ন আগাছানাশক যা পেনোক্সসুলাম এবং প্রেটিলাক্লোর এর সংমিশ্রণে তৈরি। এর প্রতি লিটারে ১৫ গ্রাম “পেনোক্সসুলাম” এবং ৩৮৫ গ্রাম “প্রেটিলাক্লোর” সক্রিয় উপাদান রয়েছে। এটি ঘাস জাতীয় আগাছা, সেজ জাতীয় আগাছা এবং প্রশস্ত পাতাবিশিষ্ট আগাছা দমনে কার্যকরী।
BROAD SPECTRUM WEED CONTROL
ডুয়ালিস™ ৪০ এস ই ঘাস জাতীয় আগাছা যেমন শ্যামা ঘাস, ক্ষুদে শ্যামা, ফুলকা ঘাস; সেজ জাতীয় আগাছা যেমন চেচড়া, বড়চুচা, হলদে মুথা ইত্যাদি এবং প্রশস্ত পাতাবিশিষ্ট আগাছা যেমন ঝিলমরিচ, পানিলং, পানিকচু, শুসনিশাক, নুনেশাক ইত্যাদি দমনে কার্যকরী। এটি সংবেদনশীল আগাছা যা সবেমাত্র অংকুরিত হয়েছে বা দুই থেকে পাঁচ পাতা হয়েছে, এমন আগাছা সহজে নিয়ন্ত্রণ করতে পারে।
LONG-LASTING RESIDUAL EFFECT
ডুয়ালিস™ ৪০ এস ই জমিতে আগাছা দমন করার পাশাপাশি পরবর্তীতে এর রেসিডুয়াল (Residual) কার্যক্ষমতার মাধ্যমে নতুন করে আগাছা জন্মাতে বাধা দেয়। এটি ধানের চারা রোপণের ৫-১২ দিনের মধ্যে জমিতে স্প্রে বা সারের সাথে মিশিয়ে ভালভাবে ব্যবহার করুন।
INFORMATIONS COMPLÉMENTAIRES
- রেজিস্ট্রেশন নং : এপি-৬৫২৪
- প্যাক সাইজ : ১০০ মিলি
- প্রয়োগমাত্রা :
- ফসল : ধান
- আগাছার নাম : শ্যামা ঘাস,হলদে মুথা,চেচড়া,পানিকচু
- অনুমোদিত মাত্রা : ১.২৭৫ লিটার/ হেক্টর
- ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) : ৫১০ মিলি / ২৫.৫ মিলি
- ব্যবহারের পূর্বে বোতল অবশ্যই ভালভাবে ঝাঁকিয়ে নিতে হবে।
- ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।